1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ধুম ৩-এর শুটিং শুরু মে মাসে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ২৫৩ Time View

ধুম-৩ সিনেমার শুটিংয়ের নির্ধারিত সময় পিছিয়েছে, এমন খবর উড়িয়ে দিয়ে ছবির পরিচালক যশরাজ জানিয়েছেন, আমির খানের বহুল প্রতীক্ষিত এ সিনেমার শুটিং শুরু হচ্ছে অগামী মে মাস থেকেই। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এ প্রসঙ্গে এক সংবাদ বিবৃতিতে যশরাজ বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, দেশের খ্যাতিমান পত্রিকা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা ঘোষণা দিয়েছে ধুম৩-এর শুটিংয়ের সময় পিছিয়েছে এবং আমির খান আগের সিনেমার কাজ শেষ করে এটি শুরু করবেন। এটি একেবারেই ভিত্তিহীন।’

তিনি আরো বলেন, ‘এ সিনেমার শুটিং শুরু হবে মে মাস থেকে এবং শেডিউল অনুযায়ী আমির জুলাই থেকে শুটিংয়ে অংশ নেবেন।’

সিনেমাটির প্রযোজক আদিত্য চোপড়া এবং কাহিনীচিত্র লিখেছেন বিজয় কৃষ্ণ। বিজয় ধুম এবং ধুম-২ এর সিকুয়ালেরও কাহিনীকার।

এ সিনেমায় আমির খান ছাড়াও ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া অভিনয় করবেন।

ছবিটি ২০১৩ সালে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ