1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

জুতার আকৃতিতে চার্চ!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ১৩৮ Time View

1880তাইওয়ানে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের হাইহিল জুতার আকৃতির এক বিশাল চার্চ। ১৬ মিটার উঁচু এই গির্জা তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার। আগামী ৮ ফেব্রুয়ারি এ চার্চটি উদ্বোধন করা হবে। খবর বিবিসির।

তাইওয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার স্থানীয় সরকার এ চার্চটি নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় কর্মকর্তা প্যান সুই পিং জানান, চার্চটি নিয়মিত প্রার্থনার জন্য ব্যবহার করা হবে না। তবে বিয়ের অনুষ্ঠান, বিয়ের আগে দম্পতিদের ছবি তোলাসহ বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যাবে।
shoe-church
তিনি বলেন, আমরা চেয়েছি এটিকে একটি রোম্যান্টিক জায়গা হিসেবে গড়ে তুলতে।

তবে মেয়েদের জুতার আদলে এই চার্চ নির্মাণের পেছনে রয়েছে স্থানীয় এক তরুণীর করুণ জীবন কাহিনী। ১৯৬০ সালে ওই এলাকার এক দরিদ্র তরুণী ওয়াং ‘ব্ল্যাকফুট’ রোগে আক্রান্ত হয়। তখন তার দুই পা কেটে ফেলতে হয়। এর ফলে তার বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। মেয়েটিকে এরপর তার সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটাতে হয়। স্থানীয় এক চার্চে মেয়েটি কাজ করতো। হাই হিল আকৃতির এই চার্চ সেই মেয়ের স্মরণে তৈরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ