1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

কারিনার সঙ্গে অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ২১৮ Time View

1842বলিউডের লাস্যময়ী তারকা কারিনা কাপুর ঢাকায় আসছেন এমন খবর কমবেশি সবাই জেনে গেছেন। নতুন খবর হচ্ছে, কারিনার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের হিপহপ তারকা অনন্ত জলিলকে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার সজীব।

তিনি বলেন, ‘আয়োজক কর্তৃপক্ষ অনন্ত স্যারকে কারিনার সঙ্গে একমঞ্চে হাজির করার জন্য আমন্ত্রণ করেছেন। এটা চূড়ান্ত। দু’দিনের মধ্যে আরো বিস্তারিত জানানো হবে।’

প্রসঙ্গত, কারিনা কাপুর খান প্রথমবারের মতো দর্শক মাতাতে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। তাকে নিয়ে অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ। শুধু কারিনা একা নন, এই আয়োজনে অংশ নিতে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুরও আসছেন ঢাকায়।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে গভীর রাত অবধি। এই আয়োজনে দেশি তারকা অনন্ত জলিলের পরিবেশনা দর্শকদের আনন্দকে দ্বিগুন করে দিবে- এমনটাই প্রত্যাশা করছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ