1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

এবার এলেন আফজাল হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬
  • ২০৬ Time View

1681বছরের প্রথম থেকেই ঢাকাই ছবির সব আলোচনা নিজের দিকে টেনে নিয়ে গেছে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। গেল পরশু এর নির্মাতা দীপঙ্কর দীপন জানিয়েছিলেন ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন বলিউডে সুপারস্টার গায়ক অরিজিৎ সিং।

সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই জানা গেল ঢাকা অ্যাটাকে যুক্ত হয়েছেন বরেন্য অভিনেতা আফজাল হোসেন। নির্মাতা জানালেন, ছবিতে একজন পুলিশ কমিশনারের চরিত্রে দেখা যাবে মঞ্চ ও পর্দার এই গুণী অভিনেতাকে।

তিনি আরো জানান, আগামী ১৩ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শুটিংয়ে অংশ নেবেন আফজাল হোসেন। শুটিং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এরপর এফডিসি, গাজীপুর, বান্দারবানসহ বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণ হবে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সানী ছানোয়ারের গল্প ও চিত্রনাট্যে দেশের প্রথম পুলিশ অ্যাকশান থ্রিলার এই ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপঙ্কর সেনগুপ্ত দীপন।

ঢাকা অ্যাটাকে মূল দুটি চরিত্রে দেখা যাবে আরিফিন শুভ ও মাহিয়া মাহিকে। এই জুটির এটি তৃতীয় ছবি। এছাড়াও ছবিতে আরো দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ