1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ব্রিটিশ সংগীত শিল্পী ডেভিড বোয়ির মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ২০২ Time View

1652দীর্ঘ ১৮ মাস চিকিৎসাধীণ থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ক্যান্সার আক্রান্ত ব্রিটিশ সংগীত শিল্পী ডেভিড বোয়ি। সোমবার, ১১ জানুয়ারি নিজ বাড়িতেই মৃত্যু হয়েছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিডের ছেলের দেওয়া বিবৃতিতে বলা হয়, ১৮ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে সোমবার শেষ বিদায় নিলেন ডেভিড বোয়ি। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

গত শুক্রবারেই জন্মদিনে বোয়ির সর্বশেষ অ্যালবাম ‘ব্ল্যাকস্টার’ মুক্তি পেয়েছে। এতে সাতটি গান রয়েছে। গানগুলো সমালোচকদের প্রশংসা পেয়েছে।

১৯৭২ সালে দ্য রাইজ, ফল অব জিগি স্টারডাস্ট ও স্পাইডার ফ্রম মার্স দিয়ে জনপ্রিয়তা পান বোয়ি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, লেট’স ড্যান্স, স্পেস ওডিটি, আন্ডার প্রেসার, রেবেল রেবেল, লাইফ অন মার্স ও সাফ্রাগেট সিটি।

সর্বশেষ ২০০৬ সালে বোয়ি নিউ ইয়র্কে একটি চ্যারিটি কনসার্টে গান গেয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ