1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

ইয়েমেনে ক্লাস্টার বোমা ব্যবহার হয়নি : সৌদি জোট

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ১৪১ Time View

1627ইয়েমেনে নতুন করে ক্লাস্টার বোমা ফেলার অভিযোগ অস্বীকার করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ ধরনের অস্ত্র ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করার পর রোববার এ অভিযোগ নাকচ করে দিয়েছে সৌদি জোট। খবর আলজাজিরার।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিদ্রোহীদের ওপর ক্লাস্টার বোমা ফেলছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি সানায় ক্লাস্টার বোমা ফেলার অভিযোগ অস্বীকার করেন।

শুক্রবার বান কি-মুন বলেন, ইয়েমেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত নগরীতে ক্লাস্টার বোমা ফেলার পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া যাচ্ছে। এর আগের দিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানায়, ইয়েমেনে গত ৬ জানুয়ারি সৌদি জোটের হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ অভিযোগ অস্বীকার করেন সৌদি জোটের মুখপাত্র আহমেদ আল-আসিরি। তিনি বলেন, আমি মনে করি এই প্রতিবেদন অত্যন্ত দুর্বল। তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। এছাড়া ক্লাস্টার বোমা সৌদি জোটের কাছে নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ