1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

ভারত সহনশীল দেশ : তসলিমা নাসরিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৪১ Time View

1615বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, ভারত সহনশীল দেশ। তবে অসহিষ্ণু কিছু মানুষ রয়েছে। শুধুমাত্র হিন্দু মৌলবাদীদের দিকে নয়, মুসলিম মৌলবাদীদের দিকেও দৃষ্টি রাখার এখনই সময়। মালদায় সাম্প্রতিক সহিষ্ণুতা নিয়ে শনিবার সন্ধ্যায় দিল্লিতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তসলিমা নাসরিন বলেন, আমি মনে করি ভারত একটি সহনশীল দেশ। তবে দেশটির কিছু মানুষ অসহিষ্ণু। প্রত্যেক সমাজে এরকম কিছু মানুষ থাকে।

তিনি বলেন, হিন্দু মৌলবাদ নিয়ে যখন কথা হয় তখন মুসলিম মৌলবাদীদের নিয়েও কথা বলতে হবে। বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা আরো বলেন, যদিও কিছু লোক বিরোধিতা করবে তারপরও যথাযথ বাক স্বাধীনতা প্রয়োজন। অবশ্যই নারীদের প্রতি বিদ্বেষ, ধর্মীয় মৌলবাদ ও সব ধরনের অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত।

বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা তার দ্বিখণ্ডিত ও লজ্জা নামে দুটি বই লিখে তোপের মুখে পড়েন। এরপর ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ