1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

পশ্চিম তীরে গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৩৩ Time View

1580পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনা সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছিল ওই দুই ফিলিস্তিনি। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিম তীরের নাবলুস শহরের বেকোত চেকপয়েন্টের কাছে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনি দুই নাগরিক সেনাসদস্যদের ছুরিকাঘাতের চেষ্টা করেছে। পরে সেনাসদস্যরা গুলি চালালে তারা নিহত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ওই দুই নাগরিকের নিহতের খবর নিশ্চিত করেছেন।

গত বছরের আগস্টে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘর্ষের জেরে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এরপর অক্টোবর থেকে এখন পর্যন্ত ছুরিকাঘাত ও গুলিতে অন্তত ২১ ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৩৯ ফিলিস্তিনির প্রাণহানির ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ