1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

চাঁদপুরে জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
  • ১৭৭ Time View

1479চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণসহ জামায়াতের আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুফ এ নির্দেশ দেন।

তারা হলেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণসহ জামায়াত ও শিবিরকর্মী মহসিন উদ্দিন, মোস্তফা মিয়া, রাশেদ, কাউছার হোসেন, আরিফ হোসেন ও আবদুর রহমান।

উল্লেখ্য, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হবার পর হাজীগঞ্জ আল কাউছার স্কুলে গায়েবানা জানাজার নামাজ আদায় করার দায়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল মান্নান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

অনুমতি ছাড়া সমাবেশ করায় এজাহার নামীয় ২৯ জনসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ