1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দিল্লিতে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১২৫ Time View

1348ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঠানকোটে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, দিল্লির বিভিন্ন পয়েন্ট, ভিআইপি জোন ও জনপ্রিয় মার্কেটগুলোসহ বেশ কয়েকটি এলাকায় প্রহরা বাড়ানো হয়েছে। বিশেষ পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) পরিস্থিতি পর্যালোচনা করছেন।

শনিবার ভোরের দিকে সেনা পোশাক পরিহিত অন্তত ছয় বন্দুকধারী এ সন্ত্রাসী হামলায় অংশ নেয় এবং তারা পুলিশের একটি গাড়ি ব্যবহার করে এ হামলা চালায়। এতে বিমান বাহিনীর তিন সদস্যসহ সাতজন নিহত হয়েছে।

কাশ্মিরের জয়েশ-এ-মোহাম্মদ (জেইএম) গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। পাকিস্তান এ সংগঠনটিকে সমর্থন করে বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ বরারবই তা প্রত্যাখ্যান করে আসছে।

এক কর্মকর্তা বলেন, ভোররাত সাড়ে তিনটায় জঙ্গিরা বিমান বাহিনীর ঘাঁটিটিতে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জঙ্গি ও তিন জওয়ান নিহত হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত হয়েছে।

তিনি বলেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় অপরাধ দমন শাখা ও দিল্লি পুলিশের বিশেষ সেলের সদস্যরা সতর্ক রয়েছে। এছাড়া রাজধানীর ভিআইপি লোকজনের ওপর সম্ভাব্য হুমকি ঠেকানোর কৌশল বের করতে নিরাপত্তা ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ