1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ

পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা : সেনাসহ নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১২৭ Time View

1311ভারতের পাঞ্জাব রাজ্যে বিমানবাহিনীর পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই সেনা সদস্য ও চার সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩ জন। এ ঘটনায় পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর এনডিটিভি।

দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, সেনা পোশাক পরিহিত অন্তত ছয়জন বন্দুকধারী সন্ত্রাসী এই হামলায় অংশ নেয় এবং তারা পুলিশের ব্যবহৃত একটি গাড়ি ব্যবহার করে এ হামলা চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের মোকাবেলায় সেনাবাহিনীর কমান্ডো এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে এবং আক্রমণকারীদের ঘিরে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত অগাস্ট মাসেও পাঞ্জাবের ঘুরুদাসপুরে একটি পুলিশ স্টেশনে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিন সন্ত্রাসীসহ সাতজন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ