1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৬ Time View

1259পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মারদান এলাকায় বিস্ফারণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন। মঙ্গলবার ওই এলাকায় জাতীয় ডাটাবেজ নিবন্ধন কর্তৃপক্ষ অফিসের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডন।

স্থানীয় কর্মকর্তারা বলেন, ওই অফিসে লোকজনের ব্যাপক উপস্থিতির সময় পাশের একটি রাস্তায় বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। মারদান বিভাগের উপ-পুলিশ প্রধান জেনারেল সাইদ ওয়াজির ডননিউজকে বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি বলেন, একজন নিরাপত্তা কর্মকর্তা ওই অফিসের প্রধান ফটকে হামলাকারীকে প্রবেশে বাধা দিলে এ বিস্ফোরণ ঘটে। হামলাকারী মটর সাইকেলে করে এসে সরকারি ওই অফিসে ঢুকতে চেয়েছিল।

বিস্ফোরণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ