1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পূর্ণিমা বলবেন সেরা অভিনেতার নাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৪ Time View

1231জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির সাপ্তাহিক অনুষ্ঠান ‌‘মুভি বাজার’। সৈকত সালাহউদ্দিনের উপস্থাপনায় দর্শকপ্রিয় এই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আসেন চলচ্চিত্র মানুষেরা। আড্ডার ছলে সেখানে উঠে আসে ঢাকাই ছবির নানা দিক ও বিষয়।

মুভি বাজারের সর্বশেষ পর্বে দেখা যাবে দর্শকনন্দিত চিত্রনায়িকা পূর্ণিমাকে। সেখানে উপস্থিত হয়ে এই অভিনেত্রী নাম ঘোষণা করবেন ২০১৫ সালের সেরা অভিনেতার। অনুষ্ঠানটির এক দর্শক জরিপে বাছাই করা হয়েছে এই অভিনেতাকে।

মুভি বাজারের উপস্থাপক সৈকত সালাহউদ্দিন বলেস, ‘মুভি বাজারের ফেসবুক পেজ www.facebook.com/moviebazarbd- এ জরিপ চালানো হয় চলতি বছরের সেরা অভিনেতার জন্য। দর্শকরা তাদের চোখে প্রিয় অভিনেতার কাজ উল্লেখ করে তার পক্ষে মতামত দিয়েছেন। প্রাথমিকভাবে শাকিব খান, আরিফিন শুভ ও বাপ্পী আছেন সেরার দৌড়ে। তাদের মধ্য থেকেই বিজয়ী অভিনেতার নাম ঘোষণা করবেন পূর্ণিমা।’
Purnima
এর পাশাপাশি পূর্ণিমা তার ছবিতে নায়কদের নিয়ে ও নিজের ক্যারিয়ার ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মুভি বাজারের নতুন পর্বে।

আগামী বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। উপস্থাপনার সঙ্গে সঙ্গে এর পরিকল্পনা, গ্রন্থনাও করেছেন সৈকত সালাহউদ্দিন। প্রযোজনা করেছেন নুরুল আলম তরিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ