1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

চীনে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ১২০ Time View

1212চীনের আইনসভায় বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইনের অনুমোদন দেয়া হয়েছে। জঙ্গিবাদের হুমকির মুখে শক্তিশালী এ আইনের দাবি করা হলেও এটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রোববার দেশটির আইনসভায় ওই আইনের অনুমোদন দেয়া হয়েছে। খবর বিবিসির।

আইনে নতুন একটি সন্ত্রাসবিরোধী সংস্থা তৈরি করা হয়েছে। একই সঙ্গে চীনের নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের দমনে আইনটির প্রয়োগ হতে পারে বলে সমালোচকরা মন্তব্য করেছেন। তবে চীন সরকার বলছে, আইনটির মাধ্যমে ভিন্নমত দমন ও ইন্টারনেটে স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হবে না।

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের লোকজনকে সহিংসতার জন্য বরাবর দায়ী করে আসছে চীন সরকার। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে সহিংসতা চলে আসছে। এর আগে জাতিসংঘ চীনে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ