1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

নওয়াজের মাথায় মোদির পাগড়ি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৩ Time View

1199পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাজস্থানের ঐতিহ্যবাহী গোলাপি পাগড়ি উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই গোলাপি পাগড়ি মাথায় পরা অবস্থায় নওয়াজকে দেখা গেল নাতনি মেহরুন্নিসার বিয়ের অনুষ্ঠানে। শুক্রবার কাবুল থেকে ফেরার পথে আকস্মিক পাকিস্তান সফরে গিয়ে ওই পাগড়ি উপহার দিয়েছিলেন মোদি।

এর আগে গত বছর মোদির শপথগ্রহণের সময় দুই দেশের শীর্ষ এ দুই নেতার মাঝে শাল-শাড়ির উপহার-কূটনীতি শুরু হয়েছিল। এবার হঠাৎ আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে ইসলামাবাদ সফরে নওয়াজ শরীফকে পাগরি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মাঝে দীর্ঘদিনের বৈরি সম্পর্ক অবসানে এটি ইতিবাচক ইঙ্গিত।

নওয়াজ শরীফের নাতনি মেহরুন্নিসার সঙ্গে দেশটির প্রভাবশালী ব্যবসায়ী চৌধুরি মুনিরের ছেলে রাহিল নতুন জীবন শুরু করেছেন। মোদির পাক সফরের দিন এই ব্যবসায়ীকে সর্বপ্রথম এগিয়ে এসে করমর্দন করতে দেখা যায়।

রোববার সন্ধ্যায় নব দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার অতিথি অংশ নেন। অনুষ্ঠানে নওয়াজের মাথায় গোলাপি রঙের একটি পাগড়ি দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ