1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৪ Time View

1188ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ইয়াইর রামাতিকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মারাত্মক তথ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। খবর রেডি তেহরান।

ইসরাইলের সংবাদপত্র ‘টাইমস অব ইসরাইল’র বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, আয়রন ডোম, ডেভিড্স স্লিং এবং অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রামাতির দায়িত্বে ছিল। কিন্তু তিনি এসব কর্মসূচির বিষয়ে তথ্য নিরাপত্তা লঙ্ঘন করেছেন। ফলে তার বিরুদ্ধে আনা এ অভিযোগ সংশ্লিষ্ট বিভাগ দেখভাল করবে।

টাইমস অব ইসরাইল বলছে, রামাতির ব্যক্তিগত কম্পিউটারে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ক তথ্য জমা করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৮১ সাল থেকে রামাতি ইসরাইলের এসব ক্ষেপণাস্ত্র প্রকল্প এবং এ সংক্রান্ত নানা কাজ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ