1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

পড়ল তিন হায়দরাবাদি ছাত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৬ Time View

পাকিস্তান ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে সম্মত হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে ইসলামাবাদে এ বৈঠক হতে পারে। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

সারতাজ আজিজ বলেন, জানুয়ারি মাসের মাঝামাঝি রাজধানী ইসলামাবাদে দু`দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে আলোচনার শুরুর বিষয়ে কর্মতালিকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক পাকিস্তান সফরের পর এ ঘোষণা দেয়া হলো। কাবুল থেকে নয়াদিল্লি ফেরার পথে লাহোরে স্বল্প সময়ের অপ্রত্যাশিত যাত্রাবিরতি দেন নরেন্দ্র মোদি। এ সময়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাতনীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন এবং নওয়াজকে তার ৬৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

মোদির এ সফর নিয়েও কথা বলেন সারতাজ আজিজ। তিনি বলেন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইসহ প্রধান রাজনৈতিক দলগুলো মোদির শুভেচ্ছা সফরকে স্বাগত জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ