1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: বৈঠকে সমাধান মেলেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন চলবে, ক্যাম্পাস ছাড়তে পারবেন না শিক্ষকরা ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ জন যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা

মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৭১ Time View

1175বড় দিনের সকালে ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ অ্যান্দ্রেস মোরিনো সেপুলভেদা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সনোরা শহরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দ্রেস দুই মাস আগে নিজের ওজন কমাতে হাসপাতালে সার্জারি করেন। তবে তার ওই সার্জারি ছিল অত্যন্ত কঠিন। কেননা এর আগে চিকিৎসকরা এ ধরনের কোনো সার্জারির মুখোমুখি হননি।

সে সময় পাকস্থলিতে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর তার ওজন কমে ৩শ ২০ কিলোগ্রাম হয়েছিল। চিকিৎসকরা তাকে জানান, নির্দিষ্ট কিছু বিষয় মেনে চললে তার ওজন ৮৫ কিলোগ্রামে নেমে আসতে পারে। কিন্তু তার আগেই চলে গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষের এই খেতাবজয়ী মেক্সিকান।

অ্যান্দ্রেসকে গত মাসে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অটোগ্রাফ সম্বলিত একটি টি শার্ট উপহার দেন। তার ওজন কমাতে উৎসাহিত করতে রোনালদো ওই টি শার্ট উপহার দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ