1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

তালেবানের দখলে সানগিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১০১ Time View

1118আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সানগিনের প্রায় পুরো অংশের দখল নিয়েছে তালেবান। সেখানকার একটি সেনা ক্যাম্পে কিছু সংখ্যক সরকারি সেনা আটকে পড়েছে। বুধবার পুলিশ প্রধানের কার্যালয় এবং প্রশাসনিক সদর দফতর দখল করে নেয় তালেবান। খবর বিবিসির।

সানগিনে ব্যারাকে থাকা পুলিশ কর্মকর্তা আশুকুল্লাহ বলেন, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন জঙ্গিদের হাতে এবং কোথাও থেকে তারা কোনো সাহায্য পাননি। সেখানকার সব রাস্তা-ঘাটের নিয়ন্ত্রণও এখন তালেবানের হাতে রয়েছে। এছাড়া বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

তবে আফগান সরকার বলছে, সানগিনে তুমুল লড়াই চলছে। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ও আফগান সেনাবাহিনীর যৌথ টহলে তালেবানের আত্মঘাতী হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়। চলতি বছরে আফগানিস্তানে বিদেশি সেনাবহরে এটিই ছিল সবচেয়ে বড় আত্মঘাতী হামলা।

ন্যাটো জোটের নেতৃত্বাধীন অন্তত ১২ হাজার বিদেশি সেনা আফগানিস্তানে মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ