1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

অ্যামনেস্টির দাবি উসকানিমূলক : রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১২৯ Time View

1114সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় দুই শতাধিক বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনকে উসকানিমূলক বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্টর ওজেরভ বেসামরিক নাগরিক নিহতের তথ্য অস্বীকার করেছেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ`কে ভিক্টর ওজেরভ বলেন, সিরিয়ায় মস্কোর হামলা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লুকানোর কিছু নেই। একই সঙ্গে বেসামরিক নাগরিক হতাহতে অ্যামনেস্টির দাবিকে প্রত্যাখ্যান করেছেন। এছাড়া সিরিয়ায় রাশিয়ার বোমা হামলা পর্যবেক্ষণ করা অন্যান্য দেশকে পর্যবেক্ষণ করার পরামর্শ দেন।

এর আগে প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় কমপক্ষে ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

অ্যামনেস্টি বলছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় ২৫টির বেশি রুশ হামলা পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। এছাড়া এ সময় সিরিয়ায় হামলা চালাতে গিয়ে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন করেছে মস্কো। তবে মস্কো বেসামরিক নাগরিক নিহতের ঘটনা বরাবর অস্বীকার করে বলছে, এটি এক ধরনের তথ্য যুদ্ধের অংশ।

রাশিয়া ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী ও অন্যান্য বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। মস্কো বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধেই হামলায় অংশ নিয়েছে রাশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ