1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বুধবার বুয়েটে গাইবেন জেমস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ১৮০ Time View

1086বিজয় দিবস উপলক্ষে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাতিয়েছেন আন্তর্জাতিক ব্যান্ড তারকা জেমস। তার সম্মোহনী কণ্ঠে ‘লেইসফিতা’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘মীরাবাঈ’, ‘পাগলা হাওয়া’ ও ‘মা’ গানের সুর-তালে উন্মাতাল হয়ে নেচে উঠেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মুখরিত চত্বর।

এবারে তিনি আসছেন আরেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। দশম ব্যাচের র‌্যাগ ডে উপলক্ষে আগামীকাল বুধবার, ২৩ ডিসেম্বর রাত ৯টায় বুয়েটের উন্মুক্ত প্রাঙ্গণে গাইবেন জেমস।

নগরবাউলের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, দীর্ঘদিন পর তারা বুয়েটে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও জেমসের ভক্ত প্রচুর। তাদের টানেই সেখানে যাচ্ছেন তিনি। গান করবেন টানা দুই ঘণ্টা।

এদিকে পুরনো বছরকে বিদায় ও নতুন ইংরেজি বছরকে বরণের জন্য থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারের পর্যটন কর্পোরেশনে গাইতে যাবেন জেমস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ