1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ আটক ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৫ Time View

1064সাতক্ষীরায় জুয়ার আসরে অভিযান চালিয়ে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। সোমবার রাতে সদর উপজেলার আলিপুরের চাপারডাঙ্গি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আলিপুর গ্রামের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বাবু, একই গ্রামের আব্দুর রব, রাকিব হোসেন ও শামিম হোসেন।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইনামুল হক বলেন, আলিপুর গ্রামের চাপাডাঙ্গি এলাকার কবির হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক ও নগদ ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ