1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

নির্ভয়ার কিশোর ধর্ষকের বিরুদ্ধে আপিল খারিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৯ Time View

1047দিল্লির আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযুক্ত কিশোরের মুক্তির বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। রোববার একটি সংশোধন কেন্দ্র থেকে ছাড়া পেয়েছে ওই ধর্ষক। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

ওই কিশোরের মুক্তির আগে নির্ভয়ার বাবা-মা বলছেন, আমরা হেরে গেছি, জিতে গেছে অপরাধ। ওই ধর্ষককে ছেড়ে দেয়া হলেও তাকে সার্বক্ষণিক নজরদারীতে রাখা হবে বলে কর্মকর্তারা বলছেন। তবে সবার ন্যায় সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না।

দেশটির আইনে অপরাধ ঘটানোর সময়ে কারো বয়স ১৮ বছরের কম হলে তাকে তিন বছরের বেশি কারাদণ্ড দেয়ার বিধান নেই। এদের বিচার কিশোর আইনে হয় একই সঙ্গে তাকে আটকে রাখাও হবে কিশোর সংশোধনাগারে। নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সময় ওই কিশোরের বয়স ছিল ১৮ বছরের কয়েক মাস কম। আইনের মারপ্যাচে মুক্তি পান নির্ভয়ার এই ক্ষুদে ধর্ষক।

শনিবার রাতে দিল্লি কমিশন অব উইমেনের প্রধান স্বাতী মালিওয়াল ওই কিশোরের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তিনি বলেন, সুনির্দিষ্ট আইনি কোনো ভিত্তি না থাকার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন। ফলে ওই ধর্ষককে আর আটকে রাখা যাবে না।

নির্ভয়া ধর্ষণকাণ্ডে মোট ছয় জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এর মধ্যে ওই কিশোরকে আদালত তিন বছরের জন্য এক শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন বছর সংশোধনাগারে থাকার পর রোববার ছাড়া পায় ওই কিশোর। অন্য পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয় তিহার কারাগারে। এছাড়া বাকি চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

এদিকে, নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে কিশোরের জড়িয়ে পড়া এবং আইনের সুযোগ নিয়ে মামলা থেকে বেরিয়ে আসার প্রেক্ষাপটে ভারত সরকার ওই আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়াকে গণ-ধর্ষণের পর বাস থেকে ছুড়ে ফেলা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান নির্ভয়া। গত সপ্তাহে দিল্লির প্যারা মেডিক্যালের এই শিক্ষার্থীর আসল নাম প্রকাশ করেছেন তার মা। তিনি বলেন, আমার মেয়ের নাম নির্ভয়া নয়, জ্যোতি সিং। সে সময় তিনি বলেন, নাম প্রকাশ করাতে লজ্জিত হওয়া উচিত ধর্ষকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ