1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১১২ Time View

1046ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। সোমবার ভোরের দিকে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির বোর্নিও দ্বীপের কালিমান্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটি উপকূলীয় নগরী তারাকান থেকে ৩৪ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোন ক্ষতির খবর পাওয়া না গেলেও ওই সময় বিভিন্ন ভবন ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের আসতে দেখা গেছে।

গত মাসে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। নভেম্বরে দেশটির সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে সে সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ