1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পুনঃপ্রচারে আসছে ক্ষণিকালয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৫ Time View

1018জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট মাছরাঙা টেলিভিশনের পর্দায় আবারো আসছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’। বাঙালির নিজস্ব সংস্কৃতি আর সামাজিক মূল্যবোধের গল্প নিয়ে তৈরি নাটকটির পুনঃপ্রচার শুরু হচ্ছে ২২ ডিসেম্বর থেকে।
প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

আজাদ আবুল কালামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রহমতউল­াহ তুহিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, আতাউর রহমান, পীযুষ বন্দ্যোপাধ্যায়, ডলি জহুর, আবুল কাশেম, খায়রুল আলম সবুজ, মানস বন্দোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, কুমকুম হাসান, হিল্লোল, মুনমুন আহমেদ, জয়শ্রী কর জয়া, ফারাহ রুমা, নওশীন, ইশানা, স্বর্ণাসহ বহুসংখ্যক তারকা অভিনয়শিল্পী।

নাটকের গল্পে দেখা যাবে ‘ক্ষণিকালয়’ একটি বাড়ির নাম, যার ভেতরে খন্দকার পরিবার একটি বড় বৃক্ষ। এই বৃক্ষে ভর করে যে শাখা-প্রশাখা পল­বিত হয় এবং চারপাশে আরো যারা ‘ক্ষণিকালয়’-এর সঙ্গে সংশ্লিষ্ট তারা ভিন্ন ভিন্ন আয়, শিক্ষা, রুচি কিংবা মানসিকতার হলেও অদৃশ্য একটি সুতোয় বাঁধা সবাই।

যে সুতোটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, যুগ যুগ ধরে গড়ে ওঠা বন্ধন এবং সামাজিক মূল্যবোধ দিয়ে গাঁথা। নাটকের চরিত্রগুলো শরীরে, মনে আধুনিক এবং শাশ্বত বাঙালির প্রতিভূ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ