1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

ইরানে `মহানুভবতার দেয়াল`

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৯৮ Time View

1007দরিদ্রদের সাহায্যে ইরানের বেশ কিছু শহরে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। এলাকায় এলাকায় সুনির্দিষ্ট কিছু দেয়ালে মানুষ তাদের অব্যবহৃত জামা-কাপড় ঝুলিয়ে দিয়ে যাচ্ছেন। যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যাচ্ছেন। এ সব দেয়ালকে বলা হচ্ছে `মহানুভবতার দেয়াল`। এই উদ্যোগ শুরু হয় ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে। খবর বিবিসি।

অজ্ঞাতনামা এক ব্যক্তি সেখানে একটি দেয়ালে কিছু হুক এবং হ্যাঙ্গার ঝুলিয়ে দেন। পাশে লিখে দেন, “আপনার যে জিনিস আর কাজে লাগছে না, তা এখানে রেখে যান। আর আপনাদের দরকারের জিনিস পেলে নিয়ে যান।” এর পরপরই দেয়ালের হুকে, হ্যাঙ্গারে বহু মানুষ এসে কোট, জাম্পার, কম্বল ঝুলিয়ে রেখে যেতে শুরু করেন।

এরপর ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে থাকেন। ফলে এখন ইরানের বহু শহরেই একই কায়দায় শুরু হয়েছে মহানুভবতার দেয়াল।

iranসোশ্যাল মিডিয়াতে অনেকে এই সুযোগে সরকারকে একহাত নিচ্ছেন যে তারা শীতার্ত মানুষের কথা ভুলে গেছে। ফেসবুকে একজন লিখেছেন, “দেশে যখন এত সম্পদ, তখন মানুষ মানুষকে সাহায্য করছে। যারা ক্ষমতায় তারা মানুষের জন্য কোনও চিন্তা করছেন না।”

পশ্চিমা দেশগুলোর সাথে সম্প্রতি পারমানবিক চুক্তি করে ব্যবসা বাণিজ্য বাড়তে শুরু করেছে ইরান। তবে এতদিন নিষেধাজ্ঞার মধ্যে থাকার ধাক্কা সামলাতে হচ্ছে মানুষকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ