1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

বিস্ফোরক আতঙ্কে প্যারিসগামী বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১১৯ Time View

981বিস্ফোরক আতঙ্কে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমান গতিপথ বদলে কেনিয়ার মই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি মরিশাস থেকে ১৪ ক্রু ও ৪৫৯ আরোহী নিয়ে প্যারিসের দিকে যাচ্ছিল। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেনিয়া পুলিশের মহাপরিদর্শক জোসেফ বোয়েনেট বলেন, এয়ার ফ্রান্সের ওই বিমানটির টয়লেটে একটি সন্দেহজনক বস্তু দেখে ক্রুরা পাইলটকে সতর্ক করে দেয়। পরে বিমানটি বন্দর নগরী মোমবাশার ওই বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।

জোসেফ বোয়েনেট টুইটারে অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, বোয়িং-৭৭৭ এর প্যারিসগামী বিমানটিতে ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন। রোববার স্থানীয় সময় রাত ১২টা ৩৭ মিনিটে মই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে যাত্রীদের নিরাপদে বিমানটি থেকে নামিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, নৌবাহিনী ও অপরাধ তদন্ত দলের বোমা বিশেষজ্ঞরা বিমানটি থেকে সন্দেহজনক ওই বস্তুটি উদ্ধার করেছে। বস্তুটি আসলেই কোনো বিস্ফোরক ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ