1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান গোলাম পরওয়ারের ইলিশ কমেডি এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

ইন্দোনেশিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত : নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১২২ Time View

978ইন্দোনেশিয়ার মধ্য জাভায় একটি সামরিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। রোববার দেশটির ইয়োগিয়াকারতা শহরে বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, যুদ্ধ বিমানটি আকাশে মহড়া দেয়ার সময় নিচের দিকে দ্রুত গতিতে নেমে আসছে। পরে ওই বিমানটি ইয়োগিয়াকারতা শহরে বিধ্বস্ত হলে কালো ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখা যায়।

দেশটির বিমান বাহিনীর মুখপাত্র দিউই বাদারমান্তো বলেন, টি-৫০ গোল্ডেন ইগলের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। মহড়া দেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে নিশ্চিত করেছেন তিনি। এ ঘটনায় দুই চালক নিহত হয়েছে।

তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে কোনো হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি দিউই।

গত জুনে দেশটির সুমাত্রা দ্বীপের সবচেয়ে বড় শহর মেদানে হারকিউলিস সি-১৩০ বিমান বিধ্বস্ত হলে অন্তত ১৪২ জনের প্রাণহানি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ