1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান গোলাম পরওয়ারের ইলিশ কমেডি এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

মুক্তি পাচ্ছে নির্ভয়ার সেই কিশোর ধর্ষক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১০১ Time View

956দিল্লির আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযুক্ত এক কিশোরকে মুক্তি দেয়া হচ্ছে কারাগার থেকে। নির্ভয়ার বাবা-মা ওই কিশোরের মুক্তি ঠেকাতে হাইকোর্টে একটি রিট করেও ব্যর্থ হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে তাকে মুক্তি দেয়া হতে পারে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওই কিশোরের মুক্তির আগে নির্ভয়ার বাবা-মা বলছেন, আমরা হেরে গেছি, জিতে গেছে অপরাধ। বর্তমান একুশ বছরের ওই তরুণ কারাগারে আটক রয়েছে। ওই কিশোরকে ছেড়ে দেয়া হলেও তাকে সার্বক্ষণিক নজরদারীতে রাখা হবে বলে কর্মকর্তারা বলছেন। তবে সবার ন্যায় সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এদিকে তাকে নতুন করে আইনের আওতায় আনার আর কোনো সুযোগ নেই।

joti-sing
দেশটির আইনে অপরাধ ঘটানোর সময়ে কারো বয়স ১৮ বছরের কম হলে তাকে তিন বছরের বেশি কারাদণ্ড দেয়ার বিধান নেই। এদের বিচার হবে কিশোর আইনে এবং তাকে আটকে রাখাও হবে কিশোর সংশোধনাগারে। নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সময় ওই কিশোরের বয়স ছিল ১৮ বছরের কয়েক মাস কম। আইনের মারপ্যাচে আজ আরো পরের দিকে মুক্তি পেতে যাচ্ছে নির্ভয়ার এই ক্ষুদে ধর্ষক।

এদিকে, নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে কিশোরের জড়িয়ে পড়া এবং আইনের সুযোগ নিয়ে মামলা থেকে বেরিয়ে আসার প্রেক্ষাপটে ভারত সরকার ওই আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়াকে গণ-ধর্ষণের পর বাস থেকে ছুড়ে ফেলা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান নির্ভয়া। গত সপ্তাহে দিল্লির প্যারা মেডিক্যালের এই শিক্ষার্থীর আসল নাম প্রকাশ করেছেন তার মা। তিনি বলেন, আমার মেয়ের নাম নির্ভয়া নয়, জ্যোতি সিং। সে সময় তিনি বলেন, নাম প্রকাশ করাতে লজ্জিত হওয়া উচিত ধর্ষকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ