1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান গোলাম পরওয়ারের ইলিশ কমেডি এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্র-কিউবা নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১২৭ Time View

879যুক্তরাষ্ট্র ও কিউবা নিজেদের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করতে সমঝোতায় পৌঁছেছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

নাম প্রকাশ না করে কিউবা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন এ বিষয়ে একটি ঘোষণা খুব তাড়াতাড়ি আসবে। তবে কবে নাগাদ এই বিমান চলাচল শুরু হবে তার দিনক্ষণ এখনি বলা সম্ভব হচ্ছে না কারণ কিউবার সরকার ও যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলোর মধ্যে যে আলোচনা হবে সেটাতে কয়েক মাস সময় লাগতে পারে।

দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর গত বছরই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তরতাজা করা হয়। ৫৪ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবার হাভানাতে এ বছরের আগস্টে দূতাবাস খোলে।

এমন পরিস্থিতিতে বিমান চলাচলের বিষয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এক হিসেবে বলা হচ্ছে এ বছরের কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভ্রমণের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে।

হাজার হাজার আমেরিকার নাগরিক এই দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণে যান। মাসের পর মাস সেখানকার হোটেলগুলো বুক করেন তারা। কিন্তু তাদেরকে এই ভ্রমণের ব্যবস্থা করতে হয় কঠিন সব উপায়ে, হয় চার্টার ফ্লাইট বুক করে নতুবা তৃতীয় কোন দেশ হয়ে যেতে হয়।

আনুষ্ঠানিক চুক্তি হলে ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিনে এক ডজনের বেশি বিমান যাতায়াত করবে কিউবাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ