1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান গোলাম পরওয়ারের ইলিশ কমেডি এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

নিউজিল্যান্ডের নতুন পতাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৪১ Time View

865পুরনো পতাকা পরিবর্তন করে নতুন জাতীয় পতাকার নকশা নির্বাচন করছে নিউজিল্যান্ড। দেশটিতে নতুন পতাকা নির্বাচন করা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে কালো, সাদা ও নীল রঙের জমিনে রূপালি রঙের ফার্ন পাতার একটি নতুন পতাকার পক্ষে জনগণ ভোট দিয়েছেন।

তবে পতাকা চূড়ান্ত করার আগে আগামী বছরের মার্চে দ্বিতীয় দফায় গণভোট অনুষ্ঠিত হবে। নতুন পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে নাকি পুরনো পতাকা বহাল থাকবে তা সেই সময় জানা যাবে।

লাল ও নীল রঙ সম্বলিত অনুরূপ ডিজাইনের পতাকাটি গণভোটে দ্বিতীয় হয়েছে। দুটি পতাকাই কাইল লকউড নামের একজন স্থপতি নকশা করেছেন। নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ১৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যা মোট ভোটারের ৪৯ শতাংশ।

দেশটির প্রধানমন্ত্রী জন কি পুরনো পতাকার সঙ্গে অস্ট্রেলিযার পতাকার মিল রয়েছে বলে জানানোর পর সেটি পরিবর্তন করে নতুন পতাকা তৈরির উদ্যোগ নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ