1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

এবার শহিদের নায়িকা ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ২১০ Time View

বলিউডে প্রতিনিয়তই জুটি ভাঙছে জুটি গড়ছে। কেউ সফল হচ্ছেন, কেউ আবার মার খেয়ে আলাদা হচ্ছেন। তবে জুটির নায়ক হিসেবে বরাবরই সফল বলিউডের লাভার বয় শহিদ কাপুর।

753কারিনা প্রিয়াঙ্কা, বিদ্যা, রানী থেকে শুরু করে হালের আলিয়া ভাট- সবার সাথেই জুটি বেঁধে সফল হয়েছেন শহিদ। সেই সাফল্যে অনুপ্রাণীত হয়ে এবার পরিচালক এনিস বেজমি ক্যাটরিনার সাথে এই নায়কের জুড়ি বানাচ্ছেন।

ওয়েলকাম ব্যাক ছবিটির কাজ শেষ করার পরই এনিস জানিয়ে দিয়েছিলেন আঁখে ছবিটির সিক্যুয়াল তৈরি করবেন তিনি। আর এই ছবিতে তিনি কাস্ট করতে চান শহিদ, ক্যাটরিনা এবং নাওয়াজদ্দিন সিদ্দিকিকে।

২০০২ সালে আঁখে ছবিটির প্রথম সিক্যুয়াল বের হয়। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয়  কুমার, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল এবং সুস্মিতা সেন। সেই তালিকা থেকে এবার কেবল অমিতাভই থাকছেন।

নির্মাতা এও জানালেন শিগগিরই ‘আঁখে ২’ ছবির কাজ তিনি শুরু করতে চান। এরমধ্যে বলিউডে এই ছবি নিয়ে বেশ জল্পনাও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার পালা শাহরুখ-সালমান-আমির-হৃতিক-রণবীরের সাথে সাফল্য পাওয়া ক্যাট শহিদের সাথে পর্দার রসায়ন কতোটা জমিয়ে তুলতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ