1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

মুশফিককে সরিয়ে সিলেটের অধিনায়ক আফ্রিদি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৯ Time View

536ঢাকা পর্বে টানা ব্যর্থতার পর বেশ কিছু দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল শহীদ আফ্রিদি দলে আসলে তাকে দলের অধিনায়ক করা হবে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। শেষ পর্যন্ত পরিবর্তন হলো সিলেট সুপার স্টার্সের অধিনায়ক। ধারাবাহিক ব্যর্থতার দায়ে মুশফিকুর রহিমকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হলো পাকিস্তান জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিকে।

এর আগের ৬ ম্যাচের ৫টিতে হেরে কোণঠাসা সিলেট সুপার স্টার্স। বরিশাল বুলসের বিপক্ষে হারলে এক প্রকার টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়বে তারা। সেক্ষেত্রে শেষ সবগুলো ম্যাচ জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। তাই এই ম্যাচে টি-টোয়েন্টির অভিজ্ঞ সেনানী আফ্রিদির হাতে নেতৃত্ব তুলে দিয়েছে দলটি। তবে নেতৃত্ব হারালেও দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক।

উল্লেখ্য, এখন পর্যন্ত ৮৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ মোট ১৮৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন শহীদ আফ্রিদি। এর মাঝে পাকিস্তান দলের নেতৃত্ব দিয়েছেন ৩১ ম্যাচে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ