1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

চলছে নুরু মিয়া ও বিউটি ড্রাইভারের কাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ২৪৮ Time View

394বয়স পঁয়ষট্টির এক বৃদ্ধ। পঙ্গু; অকেজো দু’পা। মুখভর্তি সাদা দাড়ি তার। রাস্তায় ঠেলায় বসে ভিক্ষা করে বেড়ান। নাম নুরু মিয়া। এটা চলচ্চিত্রের চরিত্রের নাম। এ চরিত্রের যিনি অভিনয় করেছেন তিনি জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। কিন্তু প্রথম দেখায় চিনবার কোনো উপায় নেই।

ছবিটির নাম ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’। পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। বর্তমানে ছবিটির দৃশ্যধারণ হচ্ছে রাজধানীর কড়াইল বস্তিতে। এখানেই হবে অধিকাংশ কাজ। তারপর টাঙ্গাইল ও দাউদকান্দিতে হবে বাকি দৃশ্যায়ন।

নির্মাতা ছবির গল্প সম্পর্কে জাগো নিউজকে জানান, ‘নুরু মিয়াকে নিয়ে আমার ছবিটি এগিয়ে চলে। পঙ্গু বৃদ্ধ। ঠেলায় বসে ভিক্ষা করে বেড়ায়। তার একজন ড্রাইভার আছে বিউটি নামে। সে তার ঠেলাগাড়িটি ঠেলে বেড়ায় সারাক্ষণ। নানান ঘটনার মধ্য দিয়ে বিউটিকেই একসময় বিয়ে করে সে। আর বিউটির জীবনেও প্রচুর বাঁক রয়েছে। কখনো পতিতালয় কখনো যাত্রাদল, কখনো বা অন্যের বাসা-বাড়িতে কাজ করে বেড়ে ওঠেছে সে। ঘটনার পরিক্রমায় ঠেকেছে এসে নুরু মিয়ার কাছে।’

তিনি আরো বলেন, ‘আমার ছবিটাতে অতিমাত্রায় সিনেমাটিক কিছু নেই। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নানা চরিত্রদের মিশেলে আমি নুরু মিয়া, বিউটিদের তৈরি করেছি। এরা আমাদের খুব পরিচিত এবং এদের সুখ-কান্না আমাদের মনেও দোলা দেয়। তাই আমার বিশ্বাস ছবিটি দেখে নিরাশ হবেন না দর্শক।’

ছবিতে বিউটি চরিত্রে অভিনয় করছেন ক্যামেলিয়া। এ ছাড়াও আছেন শাহাদাৎ হোসেন, শিমুল খান, এসএম মহসীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ