1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযান : পুলিশের গুলিতে আহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১১৫ Time View

326ঢাকার তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কে এলোপাতাড়ি ফেলে রাখা ট্রাক ও অবৈধ স্থাপনা সরাতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, রাকিব ট্রান্সপোর্টের ম্যানেজার বদরুদ্দোজা (৫২) ও কাভার্ড ভ্যান মালিক জসিম উদ্দিন (৪০)। তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বদরুদ্দোজার পায়ে ও হাতে এবং জসিম উদ্দিনের হাতে, গোলায় ও কানে ছোররা গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত বদরুদ্দোজা দুপুরের নামাজ শেষে বের হলে পুলিশের অতর্কিত ছোররা গুলিতে আহত হন। এসময় জসিম উদ্দিন নামে একজন কাভার্ড ভ্যান মালিকও আহত হন।

এর আগে একই ঘটনায় বিডিনিউজের আলোকচিত্রী তানভীর আহমেদ সজীব আহত হয়েছেন। তাকে রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ