1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: বৈঠকে সমাধান মেলেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন চলবে, ক্যাম্পাস ছাড়তে পারবেন না শিক্ষকরা ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ জন যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা

বিবিধ ফেরদৌসের চাওয়া একটি হুইলচেয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৬৯ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী গ্রামের ফেরদৌস (১০) জন্ম 10থেকে প্রতিবন্ধী। আশপাশের ছেলেমেয়েরা যখন হই-হুল্লোড় করে বিদ্যালয়ে যায়, তখন তাকিয়ে দেখা ছাড়া তার কিছুই করার থাকে না। তাই একটি হুইলচেয়ারের জন্য তার কতই না আকুতি! কিন্তু তাঁতশ্রমিক আক্তার হোসেনের পক্ষে ছেলের জন্য একটি হুইলচেয়ার কেনা সম্ভব নয়।
১৮ নভেম্বর দুপুরে খুকনী গ্রামে ফেরদৌসদের বাড়িতে গিয়ে দেখা যায়, সহায়সম্বল বলতে একটি টিনের ছাপরাঘর। তাতেই পাঁচ সদস্যের পরিবার থাকে।
আক্তার হোসেন বলেন, ‘আমার একমাত্র ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী। জন্ম থেকে ফেরদৌসের পা দুটি চিকন। হাঁটুর ওপর ভর করে ও হামাগুড়ি দিয়ে সে আস্তে আস্তে চলে। দারিদ্র্যের কারণে বড় মেয়ে তামান্না খাতুন (১২) এখন আর স্কুলে যায় না। অন্যের বাড়িতে কাজ করে। ছোট মেয়ের বয়স মাত্র দুই বছর। সারা দিনে যতটুকু রোজগার হয় তা দিয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে কোনোমতে জীবন চলে। ছেলে বহুবার বলেছে, একটি হুইলচেয়ার কিনে দেওয়ার জন্য। কিন্তু নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় হুইলচেয়ার কেনা তাঁর কাছে দুঃস্বপ্ন।’
সমস্যার কথা জানতে চাইলে ফেরদৌস বলেন, একটি হুইলচেয়ার থাকলে সে নিজে চলাফেরা করতে পারত। স্কুলে গিয়ে লেখাপড়াও করতে পারত।
আক্তার হোসেন বলেন, প্রতিবন্ধী হিসেবে তাঁর ছেলে সরকারি-বেসরকারি কোনো সাহায্য পায় না। ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের প্রতিবন্ধী কার্ডও দেওয়া হয়নি।
খুকনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, তাঁর ইউনিয়নে অনেক প্রতিবন্ধী আছে। এদের অনেককে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পেলে ফেরদৌসকে সাহায্য করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ