1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

গাইবান্ধায় পিএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৬১ Time View

49গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ইসমত আরা ইসি (১৪) নামে এক পিএসসি পরীক্ষার্থীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ি সন্তোলা (ব্যাপারীপাড়া) গ্রাম থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইসমত আরা ইসি ওই গ্রামের ছামছুল ইসলাম ওরফে ইসলাম মিয়ার মেয়ে। ইসি সাদুল্যাপুর বালিকা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। রোববার থেকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

সাদুল্যাপুর থানা সূত্র জানায়, শনিবার বিকেলে ঘরের তীরের (ধরনার) সঙ্গে ইসমত আরা ইসির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে তারা বিষয়টি থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জাগো নিউজকে জানান, এ ঘটনায় ইসির মা মারুফা বেগম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে ইসি আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ