1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

হাবিবের ‘তোমার আকাশ’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২৩৬ Time View

দেশের শীর্ষ শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ চলতি বছর এসে নিয়মিতভাবেই নতুন 20গানে ফিরেছেন। পহেলা বৈশাখে তিনি প্রকাশ করেন সিঙ্গেলস ‘হারিয়ে ফেলা ভালোবাসা’। এখানে পিয়া বিপাশার সঙ্গে মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো দারুণ রোমান্টিক হাবিবকে আবিষ্কার করা গেছে। এ গানটি সিডি আকারে এমআইবি গানমেলায় সংগীতার ব্যানারে প্রকাশের দিন হাবিব নিজে উপস্থিত ছিলেন। আর ঠিক তখনই ঘণ্টাখানেকের মধ্যে হাজারখানেক সিডি বিক্রি হয়ে যায়। হাবিবের জনপ্রিয়তার মাপকাঠিটাও এখান থেকেই খানিকটা পরিমাপ করা যায়। এরপর গত ঈদে হাবিব প্রকাশ করেন তার দুই নাম্বার সিঙ্গেলস ‘মন ঘুমায়রে’। এই গানটিও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে দারুণ শ্রোতাপ্রিয়তা পায়। এ দুটি সিঙ্গেলসের বাইরে চলচ্চিত্রের গানেও চলতি বছর সফল হাবিব। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে তার গাওয়া ‘ভালোবাসা দাও ভালোবাসা নাও’ গানটি বেশ প্রশংসিত হয়। ডিসেম্বরে নিজের নতুন সিঙ্গেল নিয়ে হাজির হচ্ছেন এ সংগীত তারকা। নতুন এ গানটির নাম ‘তোমার আকাশ’। সম্পূর্ণ রোমান্টিক এ গানটির ভিডিও ধারণ করা হয়েছে আমেরিকায়। এখানে মডেলের সঙ্গে আবারও বেশ রোমান্টিক হাবিবকে আবিষ্কার করা যাবে। গানটি নিয়ে ব্যাপক আশাবাদী ও উত্তেজিত এ সংগীত তারকা নিজেও। এ বিষয়ে হাবিব বলেন, আমি আসলে এখন ঠিক করেছি যে ভিডিও আকারে সিঙ্গেলস নিয়মিত প্রকাশ করবো। কারণ, পুরো একটি অ্যালবাম করে আর লাভ নেই। আর এই সিঙ্গেলসের কারণে অন্য ব্যস্ততাও কমিয়ে দিয়েছি। ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ ও ‘মন ঘুমায়রে’ শ্রোতারা অনেক পছন্দ করেছেন। এবার এ বছর আমার তিন নম্বর সিঙ্গেলস ‘তোমার আকাশ’ প্রকাশ করতে যাচ্ছি। এটি ডিসেম্বরেই প্রকাশ করবো। আমি গানটি নিয়ে অনেক উত্তেজিত। কারণ বেশ ভিন্নভাবে করা হয়েছে এর ভিডিওটি। আশা করছি সবার ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ