1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সার্কাস মালিক জয়া আহসান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২৬৪ Time View

নাটক, চলচ্চিত্রে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী জয়া 22আহসান। এবার আসছেন সম্পূর্ণ নতুনরূপে তিনি। এবার একটি সার্কাস দলের মালিক জয়া আহসান। মাহমুদ দিদারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘বিউটি সার্কাস’ ছবিতে এ চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটির কাজ শুরু হবে জানুয়ারিতে। এরই মধ্যে নির্মাতা ছবির চিত্রনাট্যের কাজ করছেন। মাহমুদ দিদার এবিনিউজকে বলেন, বর্তমানে চিত্রনাট্যের কাজ এগিয়ে নিচ্ছি। আগামী ২০ জানুয়ারি থেকে ময়মনসিংহের বিরিসিরি ও সিলেটে কাজ করার পরিকল্পনা নেয়া হয়েছে। আপাতত জয়া আহসান ও মামুনুর রশীদকে চূড়ান্ত করা হয়েছে।
তাদের নিয়েই কাজ শুরু করতে চাই।
এদিকে, সম্প্রতি সৃজিত মুখার্জি পরিচালিত ওপার বাংলার ছবি ‘রাজহকাহিনী’তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন জয়া আহসান। আর মুক্তির অপেক্ষায় রয়েছে দেশীয় চলচ্চিত্রে তার অভিনীত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’। এ ছবিতে তার নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। এর আগে অনুদানের ছবি ‘গেরিলা’তে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে তাকে। ছবিটিতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। এ ছবিটি পরিচালনা করেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এছাড়া রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জয়া আহসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ