1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ঢাকার মঞ্চে হৃতিক আর জ্যাকুলিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২২৩ Time View

hriitik২০০০ সালের কথা। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এই মানুষটা ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন! শুক্রবার (২০ নভেম্বর) সেই হৃতিক রোশন ঢাকার মঞ্চে। হাজার হাজার দর্শকের সামনে। এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বলিউডের এই সুপারস্টার। তাই তিনি মঞ্চে ওঠেন সবশেষে।

মাতাতে এসেছিলেন, মাতিয়েই গেলেন হৃতিক। তিনি মঞ্চে ওঠেন রাত ৯টা ৫০ মিনিটে। নিজের অভিনীত কয়েকটি ছবির জনপ্রিয় গানের তালে নেচেছেন, মিলিয়েছেন ঠোঁট। তবে পরিবেশনা শেষে ৪১ বছর বয়সী এই তারকার ডিগবাজি ছাড়িয়ে গেলো সব! ঢাকায় এসে তিনি এতোটাই আপ্লুত। নাচানাচি আর মাতামাতি শেষে হৃতিক মাঠ ও গ্যালারিতে বসে থাকা দর্শকদের উদ্দেশ্যে বাংলায় বলেন, ‘কেমন আছেন? ভালো তো?’ এরপর দম ফেলে বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সুন্দর। ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। আজকের রাতটা সত্যিকার অর্থে পুরোপুরি জাদুময় মনে হচ্ছে!’

বাংলাদেশে হৃতিকের অগুনতি ভক্ত। উপস্থাপিকা নুসরাত ফারিয়া এটা মনে করিয়ে দিতেই হৃতিক ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই আমার শক্তি, অনুপ্রেরণা, ভালোবাসা। আপনাদের এই সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের কথা আমি সবসময়ই মনে রাখি। আমার পাশাপাশি পরিবার আর বন্ধুদেরও ভালোবাসুন। ভালোবাসাই বদলে দিতে পারে জীবন।’

ওদিকে পালকিতে চড়ে মঞ্চে উঠলেন শ্রীলঙ্কান সুন্দরী। তার মোবাইলের পেছনে বড় করে লেখা ‘আই অ্যাম ভেরি…’। পরের শব্দটা ঢাকা পড়লো তার মুঠোতে। হাসিখুশি মেজাজে পালকিতে বসেই মঞ্চ ঘুরলেন। ঘোরা শেষে ধীরে ধীরে নামলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। উচ্চতায় ৫ ফুট ৭ ইঞ্চি, পায়ের বুট তা আরও বাড়িয়ে দিয়েছে কিঞ্চিৎ!

শুক্রবার (২০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই এভাবে পাওয়া গেলো তাকে। তার রূপের জৌলুস যেন আলো ছড়িয়ে দিলো অাঁধার হয়ে থাকা দূরের গ্যালারিতে!

জ্যাকুলিনের দেশ শ্রীলঙ্কার ক্রিকেটাররাও মাঠে নামবেন বিপিএলের এবারের আসরে। বিপিএলের গত আসরের উদ্বোধনী আয়োজনেও নেচেছিলেন বলিউডের এই অভিনেত্রী। তাই বাংলা ভাষাও টুকটাক রপ্ত করে নিয়েছেন। তার কানে উপস্থাপিকা নুসরাত ফারিয়া ফিসফিস করার পর বাংলায় বললেন, ‘কেমন আছো?’ এরপরেই জ্যাকুলিন বললেন- ‘আমি তোমাকে ভালোবাসি!’ বলেই লজ্জা পাওয়ার ভঙ্গিতে দু’হাতে লজ্জাবতীর মতো মুখ ঢেকে নিলেন এক মুহূর্তের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ