1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

হোয়াইট হাউসে হামলার হুমকি আইএসের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ২৩৫ Time View

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসে হামলা চালানোর হুমকি দিয়েছে 5ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা এক ভিডিওতে আইএস ওই হুমকি দেয়। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে আত্মঘাতী বোমা ও গাড়ি বিস্ফোরণসহ প্যারিস হামলার মতো আরো হামলার হুমকি দিয়ে এ ভিডিওবার্তা প্রকাশ করা হয়। ইরাকের আইএস জঙ্গিদের করা ৬ মিনিটের ওই ভিডিওতে গত সপ্তাহের প্যারিস হামলার ঘটনার প্রশংসা করা হয়। ইরাক ও সিরিয়ার বৃহৎ অংশ দখলে রাখা আইএস ইতোমধ্যে প্যারিস হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়।
এফবিআইয়ের পরিচালক জেমস কোমে বলেছেন, যুক্তরাষ্ট্রে প্যারিসের মতো কোনো হামলার হুমকির বিষয়ে তিনি অবগত নন।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, তারা ভিডিওটির সঠিকতা পরীক্ষা করে দেখছেন। সরকারের সবাই এ হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেও তিনি জানান।
ভিডিওটি শুরু হয় প্যারিস হামলার দৃশ্য দিয়ে। পরে দুই জঙ্গিকে পৃথকভাবে ক্যামেরার সামনে কথা বলতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ