1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

রাজধানীতে স্বামীর শরীর ঝলসে দিল স্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

রাজধানীর কল্যাণপুরে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে স্বামীকে ঝলসে দেয়ার অভিযোগ 3পাওয়া গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দগ্ধ স্বামীর নাম রাজা মোল্লা (৩৩)। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। স্ত্রীর নাম সেলিনা আক্তার।
রাজা মোল্লার ভাই রাজিব মোল্লা জানান, গতকাল রাতে তার ভাইয়ের সঙ্গে ভাবি সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অনেক ঝগড়াঝাটি হয় তাদের মাঝে। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাদের থামায় এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করে। কিন্তু দুজনই আরো ক্ষুব্ধ হয়ে উঠে। পরে কোনো দিক না পেয়ে স্বামী স্ত্রী দুজনকে দুই রুমে আলাদা রাখা হয়। ভোর ৪টার দিকে সেলিনা বেগম পানি গরম করে ঘুমন্ত রাজা মোল্লার গায়ে ঢেলে দেয়। এ সময় তার চিৎকারে স্বজনরা এসে রাজা মোল্লাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন রাজা মোল্লার শরীরের ২২ শতাংশ ঝলসে গেছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন। রাজীব বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ