1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষাধীক টাকা … সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনা করে খুলনা প্রেসক্লাবের বিবৃতি সুনামগঞ্জের আলোচিত এসিল্যান্ডকে সিলেটে বদলি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল মাসকাটে ১২ দল নিয়ে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট শুরু জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্তুগালের বিপক্ষে হেরে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান

কোনো দেশ সরকারকে চাপ দিচ্ছে না : কামরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মার্চ, ২০১২
  • ১৯৮ Time View

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে কোনো দেশে সরকারকে চাপ দিচ্ছে না বলে উল্লেখ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘কোনো দেশ যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে সরকারকে চাপ দিচ্ছে না। এমনকি পাকিস্তান সরকারও নয়। কিন্তু পাকিস্তানের আইএসআই ভেতরে ভেতরে খালেদা জিয়াকে দিয়ে, দেশে অস্থিতিশীলতা তৈরি করে যুদ্ধাপরাধ বিচার বাধগ্রস্ত করার চেষ্টা করছে।’

শুক্রবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘মহাজোট সরকারের তিন বছর, যুদ্ধাপরাধীদের বিচার ও আইনের শাসন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, পৃথিবীর বিভন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কিন্তু একমাত্র বাংলাদেশেই যুদ্ধাপরাধীদের পক্ষে একটি অংশ কাজ করছে। জিয়াউর রহমানের পদ্ঙ্ক অনুসরণ করে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সহযোগিতা করছেন। বিচারকে বাধাগ্রস্ত করতে এসব ষড়যন্ত্রকারীরা মরণকামড় দিতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘কোনো ফাঁক-ফোকর না রেখে দ্রুততম সময়ে বিচার করতে চাই। অভিজ্ঞতার অভাবজনিত কারণে অনেকে অনেক কথা বলেন, যেগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।’

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মে. জে. কেএম শফিউল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ