1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

অতপর ক্ষোভ প্রকাশ সারিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ৩২৯ Time View

এ মুহূর্তে সংসার নিয়েই ব্যস্ত টিভি মিডিয়ার আলোচিত মডেল-অভিনেত্রী সারিকা। মিডিয়ার 12ব্যস্ততা না থাকলেও আলোচনায় থাকছেন সারিকা। সম্প্রতি তার মেয়ের ছবি দিয়ে অন্য এক তারকার মেয়ে হওয়ার সংবাদ প্রকাশ করায় বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগে ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশিরের ঘর আলো করে একটি কন্যাসন্তানের জন্ম হয়। সাকিব তখনো তার মেয়ের ছবি অনলাইন কিংবা তার কোন ফ্যান পেজে প্রকাশ করেননি। কিন্তু কিছু তথাকথিত অনলাইন সংবাদ মাধ্যম সারিকার মেয়ের ছবি দিয়ে সেটা সাকিবের মেয়ে বলে সংবাদ প্রকাশ করে। এ নিয়ে বিব্রত হওয়ার পাশাপাশি বেশ ক্ষোভ প্রকাশ করেছেন সারিকা। যার বহিঃপ্রকাশ ঘটেছে তারই ফেসবুক ওয়ালে। সেখানে একটি মেয়ের ছবিসহ একটি প্রকাশিত খবরের স্ক্রিনশট দিয়ে সবাইকে জানান দেন সারিকা। আর সেটার ক্যাপশন হিসেবে লেখেন, ‘আমার মেয়ের পিক দিয়ে নিউজ করসে… হোয়াটস দ্য মিনিং অব দিজ?’ এ ব্যাপারে সারিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিনিউজকে বলেন, এটা আসলে খুবই খারাপ লাগার বিষয়। আমি দেখে অনেক কষ্ট পেয়েছি। আমার মেয়ের ছবি দিয়ে সাকিব আল হাসানের মেয়ে হওয়ার সংবাদ হয়েছে। যারা এ সংবাদটি প্রকাশ করেছেন তাদের সন্মানের সঙ্গেই বলছি, এ নিউজ করার আগে কিংবা ছবি প্রকাশের আগে দেখেশুনে করা উচিৎ ছিল। ছবি সারিকার মেয়ের। আর সংবাদ সাকিবের মেয়ের। এমন বিভ্রান্তি ছড়ানোয় সারিকার ভক্তরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিস্মিতও হয়েছেন। অনেকে এর তীব্র নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন। উল্লেখ্য, গত বছরই সারিকার বিয়ে হয় মাহিম করিম নামের এক ব্যবসায়ীর সঙ্গে। বিয়ের এক বছরের মাথায় তাদের ঘর আলো করে একটি কন্যাসন্তানের জন্ম হয়। বিয়ে, সংসার ও মা- এসব মিলিয়ে পুরোদমে ব্যস্ত সারিকা। শুধু তাই নয়, স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন আলোচিত এ মডেল-অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ