1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

ঢাকায় শুশুড়বাড়িতে শাবনূর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ২৬৯ Time View

গত ১৫ নভেম্বর রাতে আবার ঢাকায় এসেছেন ঢালিউডের শীর্ষস্থানীয় নায়িকা অষ্ট্রেলিয়া 13প্রবাসী শাবনূর। অনেকদিন ধরেই এ অভিনেত্রী অষ্ট্রেলিয়া প্রবাসী। মাঝেমধ্যে অল্পদিনের জন্য দেশে আসেন। এবার আড়াই মাস পর আবার দেশে আসলেন তিনি। তার দেশে ফেরার খবরটি চিত্রনায়ক অমিত হাসান নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাবনূর বর্তমানে উত্তরায় তার শুশুড়বাড়িতে অবস্থান করছেন। এবার ৭-৮ মাসের মত দেশে থাকবেন বলে আমার সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন। তার অভিনীত বেশকিছু ছবির কাজ বাকি রয়েছে। এবার সেগুলোর কাজ শেষ করবেন। সর্বশেষ ‘পাগলা মানুষ’ ছবির কাজ করেন এই নায়িকা। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন নবাগত নায়ক সাহের খান। এদিকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘জনম জনম’ নামের একটি ছবি হাতে নিয়েছিলেন শাবনূর। কিন্তু নানা কারণে এর কাজ শুরু হয়নি। এবার তিনি ঢাকায় ফেরায় এর দৃশ্যধারণ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে শাবনূরের ‘স্বপ্নের বিদেশ’, ‘অবুঝ ভালোবাসা’, ‘এমনও তো প্রেম হয়’, ‘পাগল মানুষ’ ছবিগুলো। উল্লেখ্য দেড় বছরের ছেলে আইজানকে নিয়েই এখন সময় কাটে শাবনূরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ