1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

নুসরাত ফারিয়ার ‘হিরো ৪২০’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ২৬৯ Time View

এ পর্যন্ত একটি মাত্র ছবি মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার। নাম ‘আশিকী। কিন্তু যৌথ 14প্রযোজনার এ ছবি মুক্তির আগেই বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল তাকে নিয়ে আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দেন। ছবির নাম ‘হিরো ৪২০’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মাণাধীন এ ছবিতে তার নায়ক ওপার বাংলার ওম। গতকাল সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন নির্মাতা সৈকত নাসির। যাওয়ার আগে তিনি মুঠোফোনে এবিনিউজকে বলেন, ২০ নভেম্বর থেকে এ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। আমরা কলকাতার কাজ শেষ করে হায়দ্রাবাদ, থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে কাজ করব। এটা একটি রোমান্টিক অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে। জানুয়ারির ৫ তারিখ এ ছবির কাজ শেষ করার ইচ্ছে আছে। অন্যদিকে এ ছবির নায়িকা নুসরাত ফারিয়া আগামীকাল কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি বলেন, এখানে আমাকে একজন বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কাহিনীতে অ্যাকশন ও রাজনীতির ছোঁয়া থাকবে। এর বেশি কিছু বলতে চাই না। আশা করছি, ভালো একটি ছবি দর্শকদের উপহার দিতে যাচ্ছি। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শিমুল খান, আশিষ বিদ্যার্থী (কলকাতা), খরাজ মুখার্জি (কলকাতা), রেবেকা, জিয়া, তানভীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ