1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

প্যারিস হামলার মূলচক্রী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ২১৬ Time View

প্যারিস হামলার মূল চক্রী আবদেল হামিদ আবাউদ আজ বুধবার পুলিশের গুলিতে মারা 13গিয়েছে বলে দাবি করেছে কয়েকটি সংবাদসংস্থা। আজ বুধবার ভোর থেকেই তীব্র সংঘর্ষ শুরু হয়েছে প্যারিসের উত্তর শহরতলি সেন্ট ডেনিসে। ফ্রান্সের ইতিহাসে ভয়াবহতম জঙ্গিহানার পর ৫ দিন কেটেছে মাত্র। এর মধ্যেই ফের গোলাগুলি আর পর পর বিস্ফোরণে গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এ দিন ভোর থেকে। জঙ্গিহানার পর থেকেই জরুরি অবস্থা জারি রয়েছে গোটা ফ্রান্সে। প্যারিস ও লাগোয়া এলাকায় পুলিশ এবং সেনাবাহিনী কয়েকদিন ধরে জোর তল্লাশি চালাচ্ছে জঙ্গি হামলার ষড়যন্ত্রীদের খোঁজে। সূত্রের খবর, বুধবার প্যারিসের উত্তর শহরতলিতে সে রকমই একটি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেন্ট ডেনিস এলাকায় একটি বাড়িতে প্যারিস হামলার মূল চক্রী সালাহ আবদেসসালাম এবং আবদেল হামিদ আবু ওউদ লুকিয়ে থাকার খবর পেয়ে বাড়ি ঘিরে ফেলে পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু হয় সেই বাড়িটির ভিতর থেকে। প্রথমে হকচকিয়ে গেলেও ধাক্কা সামলে পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশ। জঙ্গিরা এর পর বিস্ফোরণ ঘটাতে শুরু করে। তবে প্রস্তুতি নিয়েই এ দিন ময়দানে নেমেছে পুলিশ। ফলে বিস্ফোরণ ঘটিয়েও পালানোর পথ পরিষ্কার করতে পারেনি জঙ্গিরা। (আরও বিস্তারিত আসছে)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ