1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

পেরুর বিপক্ষে ব্রাজিলের বড় জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ২৭২ Time View

সম্প্রতি বার্সেলোনার জার্সিতে প্রায় প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন নেইমার। কিন্তু দেশের জার্সিতে 12সর্বশেষ দুই ম্যাচে গোলের দেখা পাননি সময়ের সেরা এই তারকা। তারপরও বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জিততে সমস্যা হয়নি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। প্রতিপক্ষের মাঠে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে কার্লোস দুঙ্গার দল।
ব্রাজিলের সালভাদরের ফন্তে নোভায় বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচে ব্রাজিলের হয়ে গোল তিনটি করেন ডগলাস কস্তা, রেনাতো অগাস্তো ও ফিলিপ লুইস। দলের সেরা খেলোয়াড় নেইমার একবার বল জালে জড়ালেও অফ-সাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
দিনের অপর ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে উরুগুয়ে। উরুগুয়ের হয়ে গোল তিনটি করেন দিয়েগো গডিন, আলভেরো পেরেরা ও মার্টিন ক্যাসেরাস। এই জয়ের ফলে চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে।
ঘরের মাঠে ম্যাচের ২২তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন দগলাস কস্তা। উইলিয়ানের ক্রস থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে গোল করেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে তার নেয়া শট অল্পের জন্য বারপোস্টের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় সেলেসাওদের।
বিরতির পর গোলের জন্য মরিয়া আক্রমণ শুরু করে ব্রাজিল। ৫৭তম মিনিটে গোলের দেখা পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।ডগলাস কস্তার দারুণ পাসে ডি-বক্সের বাইরে নেয়া নিচু শটে গোল করে ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুণ করে রেনেতো অগাস্তো।
১০ মিনিট পর বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন নেইমার। তবে রেফারি অফ-সাইডের কারণে তা বাতিল করে দেন। তবে ১০ মিনিট পর অর্থাৎ খেলার ৭৭তম মিনিটে ফিলিপ লুইসের গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়। ডগলাস কস্তার জোরালো শট অতিথি দলের গোলরক্ষক ফিরিয়ে দিলেও তা বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে দারুণ শটে গোল করে ব্রাজিলকে বড় জয় এনে দেন ডিফেন্ডার ফিলিপ লুইস।
চিলির সঙ্গে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করা ব্রাজিল পরের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে ছন্দে ফিরে। তবে তৃত্ ীয় ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়লেও চতুর্থ ম্যাচে বড় জয় দিয়ে ফের ছন্দে ফিরেছে সেলেসাওরা এই নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ৪৫টি হোম ম্যাচে অপরাজিত রইল।
দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইকুয়েডর। আর বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে প্যারাগুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ