1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রগতিশীল রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : তোফায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মার্চ, ২০১২
  • ১৪৫ Time View

প্রগতিশীল রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘প্রগতিশীল রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিরোধী দল স্বাধীনতার এই মার্চ মাসকেই বেছে নিয়েছে।’

তিনি আত্মসমালোচনা করে বলেন, ‘আমাদেরও অনেক ভুল হয়েছে। তবে এখন সময় নয় ভুল বোঝাবুঝির।’

শুক্রবার সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ২৩ মার্চ পতাকা দিবস উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে ক্ষমতাশীল দল অন্তবর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে মন্তব্য করে বলেন, ‘অন্যান্য সংসদীয় রাষ্ট্রে যে পদ্ধতিতে নির্বাচন হয়, বাংলাদেশেও একই পদ্ধতির নির্বাচন হবে। হুমকি ধামকি দিয়ে কোনো কাজ হবে না।’

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা দল নয় যে গর্জে উঠে একে ফেলে দিতে পারবেন। এই সরকার মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগের ভিত তৃণমূল পর্যন্ত রয়েছে।’

প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা খালেদ মোহম্মদ আলী, শেখ শহিদুল ইসলাম, এমএ রশিদ, মোস্তফা মহসিন মন্টু, আবুল কাশেম, সুধীর কুমার হাজরা, মুকুল বোস, নুরুল ফজল বুলবুল, কাজী মোজোম্মেল হক, মুনিরুল হক মনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ