1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

জঙ্গিদের বিরুদ্ধে পদাতিক সেনায় ‘না’ ওবামার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ২২৭ Time View

গত শুক্রবার প্যারিসে ফিদায়েঁ হামলায় ১২৯ জনের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট বারাক 6ওবামা জানিয়ে দিলেন, জঙ্গিদের বিরুদ্ধে এবার আরও ঝাঁঝালো আক্রমণ চালাবে মার্কিন বায়ুসেনা। যদিও সিরিয়ায় আইএস জঙ্গিদমনে পদাতিক সেনা পাঠানো নিয়ে পুরানো অবস্থানেই অনড় বারাক ওবামা। আপাতত ইরাক ও সিরিয়ায় কম সংখ্যক পদাতিক সেনা মোতায়েনেই বিশ্বাসী ওবামা। প্রায় সাড়ে তিন হাজার মার্কিন পদাতিক সেনা এখন ইরাক ও সিরিয়ায় রয়েছেন। গত মাসে অবশ্য ৫০ জন স্পেশাল ফোর্সের অফিসার পাঠানো হয়েছে সিরিয়াতে। আন্তালায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ বারাক ওবামা।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে আমেরিকা ও রাশিয়াকে পাশে চায় ফ্রান্স
আইএস জঙ্গিদের ‘শয়তানের মুখ’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, প্যারিসে জঙ্গিহানার ঘটনা ভয়ঙ্কর, একটা অসুস্থ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এরপরেও, আইএস জঙ্গিদমনে পদাতিক সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টের যুক্তি, সন্ত্রাসবিরোধী অভিযানে যদি স্থানীয় মানুষের সহযোগিতা না মেলে, প্রশাসনের বিরুদ্ধেই যদি সাধারণ মানুষ লড়াই চালায়, তবে সেখানে সেনা পাঠিয়ে লাভ কী? এর পাশাপাশি, ওবামা জানিয়েছেন, সিরিয়ায় আইএস জঙ্গিদমনে পদাতিক সেনা না পাঠানোর সিদ্ধান্ত তাঁর একার নয়। মার্কিন সেনা আধিকারিকদের পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওবামা মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য দেশের কাছে সিরিয়ান শরণার্থীদের গ্রহণ করে নেওয়ারও আবেদন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ